ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পরপারে পাড়ি দিলেন দিয়েগো ম্যারাডোনার ছোট ভাই হুগো ম্যারাডোনা

ads

পরপারে পাড়ি দিলেন দিয়েগো ম্যারাডোনার ছোট ভাই হুগো ম্যারাডোনা। ৫২ বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।


আর্জেন্টাইন মহাতারকা ম্যারাডোনার মৃত্যুর এক বছরের কিছু বেশি সময় পরই চলে গেলেন তার ছোট ভাই হুগো। সংবাদমাধ্যম লা গাজেত্তা দেয়ো স্পোর্ত জানিয়েছে, ইতালির নেপলসে নিজের বাসায় হুগোর মরদেহ পাওয়া যায়।


বড় ভাইয়ের মতো তারকা হতে পারেননি, তবে বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন হুগো। তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৬ সহ ইতালির ক্লাব আসকোলি ও স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোতে খেলেছেন। এছাড়া তিনি অস্ট্রিয়া, ভেনেজুয়েলা, উরুগুয়ে, জাপান ও কানাডার ক্লাবে খেলেছেন।

ads
ads
ads

Our Facebook Page